ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাবিপ্রবি উপাচার্যের সঙ্গে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সাক্ষাৎ

হাবিপ্রবি প্রতিনিধি

হাবিপ্রবি প্রতিনিধি

মে ২৪, ২০২৪, ০৪:০১ পিএম

হাবিপ্রবি উপাচার্যের সঙ্গে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সাক্ষাৎ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশে অবস্থিত নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মিস ললিতা সিলওয়াল।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপাচার্যের অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ইয়োজানা বামজান, সেক্রেটারি টু দ্যা অ্যাম্বাসেডর রিয়া সিত্রাই, হাবিপ্রবি’র রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক অধ্যাপক ড. মো. জামাল উদ্দিনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপাচার্য হাবিপ্রবিতে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীসহ বিদেশি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে কথা বলেন। মিস ললিতা সিলওয়াল হাবিপ্রবির শিক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং উপাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে নেপাল দূতাবাসের প্রতিনিধিরা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

ইএইচ

Link copied!