ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দ্বিতীয়বারের মতো বুয়েটের উপাচার্য সত্য প্রাসাদ মজুমদার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩, ২০২৪, ০৩:১১ পিএম

দ্বিতীয়বারের মতো বুয়েটের উপাচার্য সত্য প্রাসাদ মজুমদার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য পদে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন ড. সত্য প্রসাদ মজুমদার। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়েছেন।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ (অ্যাডাপটেশন অব ইউনিভার্সিটি লজ) অর্ডিন্যান্স ১৯৭২ দ্বারা গৃহীত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১ এর ধারা ১১(১) ও (২) অনুসারে ড. সত্য প্রসাদ মজুমদার, অধ্যাপক (পিআরএল ভোগরত), ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-কে নিম্নোক্ত শর্তে উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো:-

(ক) উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে;

(খ) উপর্যুক্ত পদে তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন এবং সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন।

(গ) তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

(ঘ) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গত ২৩ জুন বুয়েটের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সেক্রেটারি অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে একটি অফিস আদেশ জারি করা হয়। এ আদেশের প্রতিবাদ ও বাতিলের দাবিতে করা অবস্থান কর্মসূচির কারণে গত ২৫ জুন শেষ কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারী কর্তৃক অবরুদ্ধ হন উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। এরপর কয়েক ঘণ্টা পর আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। 

প্রসঙ্গত, গত ২০২০ সালের ২৫ জুন অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বুয়েটের উপাচার্য পদে নিয়োগ পান।

আরএস

Link copied!