ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ববিসাসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ববি প্রতিনিধি

ববি প্রতিনিধি

অক্টোবর ৩, ২০২৪, ০৭:১৯ পিএম

ববিসাসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

‘বস্তুনিষ্ঠ সংবাদ, তারুণ্যের মূলপ্রবাদ’ স্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিএসসির ৩য় তলার সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে স্মরণীয় রাখতে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন সমিতির সদস্যরা।

ববিসাসের সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ববিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ এনামুল হোসেন, কার্যনির্বাহী সদস্য মো.মাসুদ রানা, মেহেদী হাসান সহ অন্যান্য সদস্য, সহযোগী সদস্যরা ও শিক্ষানবিশ সদস্যরা।

এ সময় বক্তব্য দেন- ববিসাসের সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন এবং দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম।

ইএইচ

Link copied!