ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
ইউজিসি চেয়ারম্যান

বাজেট বরাদ্দে জবি পূর্বের তুলনায় অগ্রাধিকার পাবে

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৫, ০৯:২৫ পিএম

বাজেট বরাদ্দে জবি পূর্বের তুলনায় অগ্রাধিকার পাবে

বাজেট বরাদ্দে পূর্বের তুলনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ইফতার ওদোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, এখন অনেক ক্রাইসিসের মধ্য দিয়ে সরকার সময় পার করছে। তারপরও যতটুকু সম্ভব আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের কল্যাণে যা কিছু করার তাই আমরা করবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কষ্ট আমরা বুঝি। জগন্নাথের ছেলে ও মেয়ে উভয়েই অনেক স্ট্রাগল করে।

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করে ড. ফায়েজ আরো বলেন, এই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অনেক বেশি। এটি যখন কলেজ ছিলো তখনও এর গৌরব ছিলো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সেক্রেটারির ইমরান হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল বিহীন কষ্টে পড়াশোনা করে। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলছে। আমরা আয়াশা করব ইউজিসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে সুদৃষ্টি দেবে। সর্বোচ্চ সহযোগিতা করবে।

জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষদের ডিন, জবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরএস
 

Link copied!