ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জবিতে জুলাই থেকে চালু হচ্ছে চীনা ভাষা কোর্স

জবি প্রতিনিধি:

জবি প্রতিনিধি:

মার্চ ১৬, ২০২৫, ০৪:১৯ পিএম

জবিতে জুলাই থেকে চালু হচ্ছে চীনা ভাষা কোর্স

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে চালু হতে যাচ্ছে চীনা ভাষা কোর্স। এ বছরের জুলাই মাস থেকে এ কোর্স চালু হওয়ার কথা আছে।

রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম (পিএইচডি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক (চীনা ভাষা) ড. ইয়ং হুই এর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় এ কোর্স চালুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। এ বিষয়ে খুব শীঘ্রই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স বাস্তবায়নের জন্য গঠিত কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় বহিরাঙ্গন পরিচালক অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, আজকের আলোচনার মাধ্যমে আমরা একটি প্রাথমিক সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আগামী জুলাই মাস থেকেই চীনা ভাষা কোর্স চালু করতে সক্ষম হবো বলে আশা রাখি। আসন্ন রমজানের ঈদের পর এপ্রিলের মাঝামাঝি সময়ে তাদের সাথে একটি এমইইউ স্বাক্ষরিত হবে এবং ওই দিনই চায়না ও বাংলাদেশের নিজস্ব সংস্কৃতির উপর একটি প্রোগাম হবে আমাদের ক্যাম্পাসে। চীনা ভাষা কোর্স চালু করার ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কার্যক্রম পরিচালনা করে আসছে তা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে৷

এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স বাস্তবায়নের জন্য গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরানুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেসবাহ-উল-আজম সওদাগর, জবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) পরিচালক দেবাশিস বিশ্বাস।

বিআরইউ

Link copied!