ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী

বিশেষ প্রতিবেদক

বিশেষ প্রতিবেদক

আগস্ট ২৬, ২০২৫, ০২:৫৬ পিএম

ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। ভোটগ্রহণ শেষে ফল ঘোষণার সময়ও তারা উপস্থিত থাকবে।

মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রধান প্রবেশপথে সেনাসদস্যরা মোতায়েন থাকবেন। ভোটগ্রহণ শেষে ফল ঘোষণার আগ পর্যন্ত সেনা সদস্যরা কেন্দ্রগুলো কর্ডন করে রাখবেন, যাতে কেউ বাইরে থেকে প্রবেশ করতে না পারে বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, ভোটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। এছাড়া নির্বাচনের সাত দিন আগে থেকেই আবাসিক হলে কোনো বহিরাগত থাকতে পারবে না।

এদিকে মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। এ প্রচার চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে রাত ১১টা পর্যন্ত ক্যাম্পাস ও আবাসিক হলে ব্যক্তিগত বা সাংগঠনিক পরিচয়ে প্রচার চালাতে পারবেন। তবে এ সময়ে সামাজিক, আর্থিক বা সেবামূলক কার্যক্রম পরিচালনা করা যাবে না। একইসঙ্গে মাজলিশ-মাহফিল আয়োজন কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার চালানোও নিষিদ্ধ। এসব কার্যক্রম নির্বাচন আচরণবিধির ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

ছাত্রী হলগুলোতে প্রচারের সময় ভিন্ন। সেখানে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।

অন্যদিকে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ডাকসু নির্বাচনের ভোটার ও প্রার্থী তালিকা থেকে দুই শিক্ষার্থীকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। তারা হলেন অপরাধবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জুলিয়াস সিজার তালুকদার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একই সেশনের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী।

ট্রাইব্যুনাল কমিটির সভায় এই সুপারিশ করা হয়। বিষয়টি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সিন্ডিকেটে পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইএইচ

Link copied!