ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

জুলহাস কবির, ঢাবি

জুলহাস কবির, ঢাবি

সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:৩৭ এএম

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে চলছে ভোট।

সকালেই ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, ভোট শুরুর আগেই অনেক শিক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়েছেন। কেন্দ্রগুলোতে ইতোমধ্যে দীর্ঘ লাইন দেখা গেছে। ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানান, ভিড় এড়াতে এবং দ্রুত ভোট সম্পন্ন করতে তারা সকাল সকাল কেন্দ্রে এসেছেন।

এর আগে সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয়। সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে বাক্সগুলো উন্মুক্ত করা হয়।

ভোটকে ঘিরে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট এবং টিএসসি এলাকায় স্থাপন করা হয়েছে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ। নিরাপত্তার দায়িত্বে পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনীর পাশাপাশি রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও।

গত রোববার (৭ সেপ্টেম্বর) ছিল প্রচারণার শেষ দিন। সারাদিন ক্যাম্পাসজুড়ে ছিল প্রার্থীদের সরব উপস্থিতি, লিফলেট বিতরণ ও প্রচার। টিএসসি, মধুর ক্যান্টিন, অনুষদ ভবন ও আবাসিক হলগুলোতে কর্মীদের পদচারণায় মুখর ছিল পরিবেশ।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন রয়েছেন।

নির্বাচনে ভোট দেবেন মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৪টার আগে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

ইএইচ

Link copied!