ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাকৃবিতে ক্লাস শুরু ৫ অক্টোবর, আবাসিক হল খোলা ৩ অক্টোবর

বাকৃবি প্রতিনিধি

বাকৃবি প্রতিনিধি

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৭:০৩ পিএম

বাকৃবিতে ক্লাস শুরু ৫ অক্টোবর, আবাসিক হল খোলা ৩ অক্টোবর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগামী ৫ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস ও সব ধরনের একাডেমিক কার্যক্রম শুরু হবে। এর আগে, শিক্ষার্থীরা ৩ অক্টোবর সকাল ৯টা থেকে নিজ নিজ আবাসিক হলে উঠতে পারবেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ আগস্ট অনুষ্ঠিত শিক্ষা পরিষদের সভার পর সেদিন রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। একই সঙ্গে শিক্ষার্থীদের ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল।

বর্তমানে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ বিরাজ করায় আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হবে। পরীক্ষার তারিখ সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালক নির্ধারণ করবেন। শিক্ষার্থীরা ৩ অক্টোবর সকাল ৯টা থেকে আবাসিক হলে উঠতে পারবেন। ২৩ সেপ্টেম্বর অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ইএইচ

Link copied!