ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পূজার ছুটি শেষে জাবি শিক্ষার্থীদের নির্বিঘ্নে ফেরা নিশ্চিতে কন্ট্রোল রুম চালু

জাবি প্রতিনিধি 

জাবি প্রতিনিধি 

অক্টোবর ৬, ২০২৫, ১০:৫৫ এএম

পূজার ছুটি শেষে জাবি শিক্ষার্থীদের নির্বিঘ্নে ফেরা নিশ্চিতে কন্ট্রোল রুম চালু

পূজার ছুটি শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের নির্বিঘ্নে ও নিরাপদে ক্যাম্পাসে ফিরে আসা নিশ্চিত করতে একটি কন্ট্রোল রুম চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি প্রধান ৩ টি গেইটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রান্তিক গেইট সংলগ্ন ওভারব্রিজ এলাকায় ২ জন, প্রধান গেইটের (ডেইরি গেইট) ওভারব্রিজ এলাকায় ২ জন এবং মীর মশাররফ হোসেন হল গেট এলাকায় ২ জন করে অতিরিক্ত আনসার সদস্য মোতায়েন থাকবে।

জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন- প্রধান গেইট: ‪+৮৮০ ১৭৭৫ ২৩৪৩৯৮,‬  প্রান্তিক গেইট: ‪+৮৮০ ১৭৬৫ ৩৩৩৯৫৭‬, মীর মশাররফ হোসেন হল গেইট: ‪+৮৮০ ১৩৪৫ ৭২৮৬৬৫‬, কন্ট্রোল রুম: ‪+৮৮০ ১৭৬৫ ৩৩৩৯৫৮‬।

উল্লেখ্য, দূর্গা পূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহাম ও লক্ষীপূজার ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম শুরু হয়েছে।

জেএইচআর

Link copied!