ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জকসু নির্বাচন কমিশনের পরিবর্তে হচ্ছে প্রস্তুতি কমিটি

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৫, ০৬:২৬ পিএম

জকসু নির্বাচন কমিশনের পরিবর্তে হচ্ছে প্রস্তুতি কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আয়োজনের জন্য আগামীকাল ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। 

তবে এখনও আইন পাশ না হওয়ায় আগামীকাল নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে না। কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করতে যাচ্ছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

উপাচার্য বলেন, “আইন পাশ না হওয়ায় এখনই আমরা নির্বাচন কমিশন গঠন করতে পারছি না। তবে একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করা হবে। পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটি নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করবে। কমিটি গঠনের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।”

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে পাস হওয়া জকসুর বিধিমালা ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ে আইন চূড়ান্ত করার জন্য একটি কমিটি গঠন হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, আগামী ১৫ দিনের মধ্যে এই আইন পাস হয়ে যাবে।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর জকসুর রোডম্যাপ প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছিল, আইন পাস হলে এই রোডম্যাপ বাস্তবায়ন করা হবে। রোডম্যাপ অনুযায়ী, নির্বাচন কমিশন ৮ অক্টোবর গঠন এবং ভোটগ্রহণ ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ইএইচ

Link copied!