ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত জকসু নীতিমালা, রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

অক্টোবর ১৩, ২০২৫, ০৭:২৪ পিএম

শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত জকসু নীতিমালা, রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জকসু) নীতিমালার সংশোধনী শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত করা হয়েছে। জকসু আইন আকারে প্রকাশে রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক শেষে জকসু নীতিমালা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আমাদের জকসু নীতিমালার যেসব সংশোধনী ছিল, তা সম্পন্ন করা হয়েছে। আজকে চূড়ান্ত করা হয়েছে। কেবল রাষ্ট্রপতি মহোদয় অনুমোদন করলেই আইন প্রণয়ন সম্পন্ন হবে। আর কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না।

তিনি আরও বলেন, এখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আইন প্রণয়ন হয়ে আসতে কত সময় লাগবে, সেটা বলা যাচ্ছে না। তবে জকসু নির্বাচন সঠিক সময়ে হবে বলে আমরা আশাবাদী। তফসিল গঠন ও ঘোষণার আগ মুহুর্তের যেসব কাজ করা সম্ভব, সেগুলো করা হবে।

এর আগে, গত ১১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকের জন্য আহ্বায়ন করা হয়।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর জবিতে এ পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা জকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। এর আগে, গত মঙ্গলবার (৭ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে। 

গত ১৭ সেপ্টেম্বর জকসুর রোডম্যাপ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যা আইন পাস হওয়া সাপেক্ষে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়। ওই রোডম্যাপ অনুযায়ী ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

ইএইচ

Link copied!