ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সেলফিন অ্যাপের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ই-পেমেন্ট সিস্টেম

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৫, ০৯:৫৬ পিএম

সেলফিন অ্যাপের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ই-পেমেন্ট সিস্টেম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ডিজিটাল ই-পেমেন্ট কার্যক্রম শুরুর লক্ষ্যে ইসলামী ব্যাংক পিএলসি’র সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেলফিন অ্যাপ ব্যবহার করে যেকোনো জায়গা থেকে সব ধরণের ফি জমা দিতে পারবেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসের কনফারেন্স রুমে বিকেলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীর উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পক্ষে এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও সিএইচআরডি ড. মো. কামাল উদ্দীন জসিম।

আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. শাহজাহান আলীর সঞ্চালনায় স্বাক্ষর অনুষ্ঠানে ইসলামী ব্যাংক পিএলসি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনের প্রধান মো. শফিউল আজম সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, ফাইন আর্টস বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. কামরুল হাসান, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, আইসিটি সেলের সহকারী পরিচালক অধ্যাপক ড. মুহা. শরিফুল ইসলাম, অর্থ ও হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আনার পাশা, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোয়াজ্জেম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

এ সময় ব্যাংকের পক্ষ থেকে ড. মো. কামাল উদ্দীন জসিম বলেন, “সমঝোতা চুক্তির মাধ্যমে এই দুই প্রতিষ্ঠানের বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে। অনলাইন পেমেন্ট কার্যক্রম প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে এবং এ কাজগুলো ছাড়াও বিভিন্ন মাল্টিডাইমেনশাল এ্যাসপেক্টগুলোকে এগিয়ে নেওয়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাব।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “অনলাইন পেমেন্ট সিস্টেম শুরু করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির সহ বিশ্ববিদ্যালয়ের সকল ক্রীয়াশীল ছাত্র সংগঠনের দাবি ছিল। এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য ঐতিহাসিক একটি দিন। ছাত্র সংগঠনগুলোর অগ্রগণ্য একটি দাবি বাস্তবায়িত হতে চলেছে। এর ৮০ শতাংশ ক্রেডিট শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসায় উপাচার্য ইসলামী ব্যাংক পিএলসি-কে ধন্যবাদ জানান। তিনি একই সঙ্গে আইসিটি সেলের পরিচালক ও অতিরিক্ত পরিচালক, প্রক্টর, ছাত্র উপদেষ্টা এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের স্কলারশিপ এবং সেমিনার, লাইব্রেরি ও ল্যাবসমূহে কম্পিউটার প্রদানের জন্য তিনি ইসলামী ব্যাংকের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। অনলাইন পেমেন্ট সিস্টেম দ্রুত শুরুর কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্য আইসিটি সেলকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ইএইচ

Link copied!