ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জকসু নির্বাচন: নওয়াব ফয়জুন্নেছা হল সংসদে ‘রোকেয়া পর্ষদ’ প্যানেল ঘোষণা

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

নভেম্বর ১৯, ২০২৫, ০৭:৫৮ পিএম

জকসু নির্বাচন: নওয়াব ফয়জুন্নেছা হল সংসদে ‘রোকেয়া পর্ষদ’ প্যানেল ঘোষণা

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্যানেল ঘোষণা করেছে স্বতন্ত্র শিক্ষার্থীরা। প্যানেলের নাম রাখা হয়েছে রোকেয়া পর্ষদ।

বুধবার সন্ধ্যায় হলের নিচতলায় সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়। 

হল সংসদের ১৩টি পদের বিপরীতে প্যানেলটিতে পাঁচটি পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে পরবর্তীতে বাকি পদগুলোতেও প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয়।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী খাদিজা তুল কুবরা ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ২০২২-২০২৩ সেশনের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নাদিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়াও ক্রীড়া সম্পাদক পদে মুনা সুলতানা, সংস্কৃতি সম্পাদক পদে রেমি চাকমা ও স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মাছাইং মারমাকে প্রার্থী করা হয়েছে।

প্যানেলের ভিপি পদপ্রার্থী খাদিজা তুল কুবরা বলেন, “আমাদের হলে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া, হলের মেডিকেল সেন্টার স্থাপন, পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা এবং ভেন্ডিং মেশিনের সংখ্যা বাড়ানোর দাবি জানাচ্ছি। এই বিষয়গুলোসহ শিক্ষার্থীদের আরও যেসব দাবি রয়েছে, তার প্রেক্ষিতে আমরা কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।”

ইএইচ

Link copied!