ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভূমিকম্পে ইডেন কলেজে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের আতঙ্ক

মোকার্রেমা খাতুন, ইডেন কলেজ

মোকার্রেমা খাতুন, ইডেন কলেজ

নভেম্বর ২৩, ২০২৫, ১১:১৮ এএম

ভূমিকম্পে ইডেন কলেজে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের আতঙ্ক

ঢাকার ইডেন মহিলা কলেজের হাসনা বেগম হলে ভূমিকম্পের ফলে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর রাত ১২টার দিকে হলের প্রায় সব ছাত্রীই নিরাপত্তার স্বার্থে হলের নিচে অবস্থান নেন।

শনিবার সন্ধ্যায় হওয়া ভূমিকম্পে হলের একটি অংশের দেয়াল ভেঙে পড়ে। ঘটনার পর দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার পরিদর্শন করে জানান, বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং যে কোনো সময় আরো ক্ষতি হতে পারে, যা শিক্ষার্থীদের আতঙ্ক আরও বাড়িয়ে তোলে।

এ বিষয়ে জানতে চাইলে সাধারণ শিক্ষার্থী মৌ বলেন, ভূমিকম্পে আমাদের হলের দেয়াল ভেঙে গেছে। এমন অবস্থায় উপরে থাকা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই আমরা নিচে নেমে আসি। হল সুপার জানিয়েছেন চাইলে আমরা বঙ্গমাতা হলে থাকতে পারি। এরপর আমরা সবাই নিচে নেমে পরিস্থিতি বুঝে থাকার সিদ্ধান্ত নিই।

হল সুপার রিক্তা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যদি এখানে থাকতে ভয় পাও, চাইলে বঙ্গমাতা হলে গিয়ে থাকতে পারো। কালকের মধ্যে বিষয়টি দেখা হবে।

অফিস সহকারী মুনমুন জানান, হলের অবস্থা তেমন খারাপ না। দেয়ালের যে সাইট টি ভেঙে পড়েছে সেই সাইট টি আগে থেকেই ভুলে ছিল, সে কারনে ভেঙে পড়েছে। 

ক্রমাগত তিনবার ভূমিকম্প অনুভূত হওয়ায় শিক্ষার্থীদের উদ্বেগ আরও বেড়ে গেছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, হলের নিরাপত্তা নিয়ে আমরা খুবই আতঙ্কে আছি। এমন দুর্যোগময় পরিস্থিতিতে প্রশাসনের জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

জেএইচআর

Link copied!