ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাবিপ্রবিতে দোয়া মাহফিল

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২৫, ০৬:০৯ পিএম

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাবিপ্রবিতে দোয়া মাহফিল

বাংলাদেশের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার ও ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর হাবিপ্রবি শাখার সভাপতি প্রফেসর ড. মো. আবুহাসান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, সাদা দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন সহ সাদা দলের নেতৃবৃন্দ, অফিসার্স ফোরাম, জাতীয়তা বাদী কর্মকর্তা পরিষদ ও কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ, হাবিপ্রবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ সহ অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দোয়া মাহফিল শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা সহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইএইচ

Link copied!