ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জকসু নির্বাচন: ভোট গ্রহণের তারিখ ফের পিছিয়ে ৩০ ডিসেম্বর

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২৫, ০৬:৪০ পিএম

জকসু নির্বাচন: ভোট গ্রহণের তারিখ ফের পিছিয়ে ৩০ ডিসেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর ভোট গ্রহণের তারিখ ফের পিছিয়েছে। এবার আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজকের সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ৮ ডিসেম্বর থেকে চালু হচ্ছে। কিছু কিছু কাজ বাকি আছে এর মধ্যে সেগুলো সম্পন্ন করা হবে। সব ফরমালিটিজ শেষ করা হবে। একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

এদিকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচন-২০২৫ এর পরিবর্তিত তফসিল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রকাশিত পরিবর্তিত তফসিল অনুযায়ী: প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার ও বুধবার), চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার), মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর ২০২৫ (শনিবার ও রবিবার) সকাল ৯টা থেকে বিকাল ৩টা, প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর ২০২৫ (রবিবার), নির্বাচনী প্রচারণা ১৫-২৭ ডিসেম্বর ২০২৫ (সোমবার-শনিবার, মোট ১৩ দিন), ভোটগ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার), ভোট গণনা ৩০ ডিসেম্বর ২০২৫ (ভোট গ্রহণ শেষে), ফলাফল ঘোষণা ৩০ অথবা ৩১ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার বা বুধবার, ভোট গণনা শেষে)।

এর আগে, একাধিক ভূমিকম্পের পর শিক্ষার্থী ও প্যানেলের দাবির ভিত্তিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাসে ছুটি ঘোষণা করা হয়। 

এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। এই সময়ের মধ্যে জকসু নির্বাচন কমিশনও গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করে। প্রার্থীদের ডোপ টেস্ট স্থগিত করা হয় এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের কাজও স্থগিত করে দেয় নির্বাচন কমিশন।

ইএইচ

Link copied!