ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাবিপ্রবিতে ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ডিসেম্বর ৮, ২০২৫, ০৮:৩৭ পিএম

হাবিপ্রবিতে ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা-২০২৫ আজ থেকে শুরু হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-০১ (আবরার ফাহাদ হল সংলগ্ন মাঠ)-এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান। সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, "খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক স্বাস্থ্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।" 

তিনি বলেন, "খেলার মাঠ হলো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার উপযুক্ত স্থান, এখানে সবাই সমান, কাউকে আলাদা কোনো সুবিধা প্রদান করা হয় না।" পরিশেষে, খেলোয়াড়দের উৎসাহ যোগাতে উপস্থিত সকলকে এবং উক্ত প্রতিযোগিতা আয়োজনের সাথে জড়িতদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

ইএইচ

Link copied!