ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

ডিসেম্বর ১২, ২০২৫, ১২:৩০ পিএম

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে গিয়ে পরীক্ষার অগ্রগতি এবং ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি দেখেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রও পরিদর্শন করেছেন। এদিকে স্বাস্থ্য সচিবের ঢাকার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শনের কথা জানিয়েছে মন্ত্রণালয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ বছর ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন—ছেলে ৪৯ হাজার ২৮, মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন। প্রতিযোগিতা এবারও তীব্র, আসন সংখ্যার তুলনায় আবেদনকারীর অনুপাত অনেক বেশি।

লিখিত পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ প্রশ্ন—জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি ১৫ নম্বর। পাস নম্বর ৪০। ভুল উত্তরে কর্তন ০.২৫।

সরকারি মেডিকেলে আসন ৫,৬৪৫—এর মধ্যে এমবিবিএস ৫,১০০ এবং বিডিএস ৫৪৫। বেসরকারি মেডিকেলে আসন ৭,৪০৬—যার মধ্যে এমবিবিএস ৬,০০১ এবং বিডিএস ১,৪০৫। সব মিলিয়ে আসন ১৩,০৫১টি। এর মধ্যে এমবিবিএস ১১,১০১ এবং বিডিএস ১,৯৫০।

পুনর্বিন্যাসে সরকারি ১৪ মেডিকেলে কমেছে ৩৫৫টি আসন, বাড়ানো হয়েছে তিনটিতে ৭৫টি—নিট হিসেব অনুযায়ী সরকারি আসন কমেছে ২৮০টি। বেসরকারি ৬৬ মেডিকেলে কমেছে আরও ২৯২টি আসন।

উল্লেখ্য, গত বছর এমবিবিএস পরীক্ষা হয়েছিল ১৭ জানুয়ারি এবং বিডিএস ২৮ ফেব্রুয়ারি। এবার পরীক্ষা এক মাসেরও বেশি এগিয়ে নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।

ইএইচ

Link copied!