ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাবিপ্রবিতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৩:২৩ পিএম

হাবিপ্রবিতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি পালনে বিশ্ববিদ্যালয় প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।

সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যার নেতৃত্বে এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবিরের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি টিএসসি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাস ও সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর। পরবর্তীতে বিভিন্ন অনুষদের ডিন, হল সুপার, পরিচালকবৃন্দ এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

বিজয় দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ১০টায় টিএসসি প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর কেন্দ্রীয় মাঠে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

উল্লেখ্য, দিবসটি উপলক্ষে ১৫ ডিসেম্বর সন্ধ্যা থেকেই প্রশাসনিক ভবন, শহীদ মিনার ও টিএসসি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে।

ইএইচ

Link copied!