ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জকসু নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে অবস্থান

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৩:০৭ পিএম

জকসু নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে অবস্থান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ ও নতুন নিরপেক্ষ কমিশন গঠনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রশক্তি সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’। 

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্যানেলটির নেতা ও পদপ্রার্থীরা এই কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বর্তমান কমিশনকে ‘অযোগ্য’ ও ‘আজ্ঞাবহ’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন। প্যানেলটির নেতাদের অভিযোগ, নির্বাচন কমিশন ও প্রশাসন নির্দিষ্ট কিছু ছাত্র সংগঠনের স্বার্থ রক্ষায় কাজ করছে। 

ছাত্রশক্তি সমর্থিত প্যানেলের পক্ষ থেকে প্রজেকশন মিটিংয়ের অনুমতি চাওয়া হলেও প্রশাসন তা নাকচ করে দিয়েছে; অথচ ছাত্রদল ও ছাত্রশিবিরকে একই ধরনের কার্যক্রমের অনুমতি দেওয়া হয়েছে বলে তাঁরা দাবি করেন।

জিএস পদপ্রার্থী ফয়সাল মুরাদ বলেন, “নির্বাচনী আচরণবিধিতে খাবার বিতরণে নিষেধাজ্ঞা থাকলেও ছাত্রদল ও ছাত্রশিবির হলে হলে উন্নতমানের খাবার বিতরণ করছে। কমিশন এসব দেখেও না দেখার ভান করছে।” 

অন্যদিকে এজিএস পদপ্রার্থী শাহিন মিয়া অভিযোগ করেন, কমিশনের কিছু সদস্য নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের প্রতি অনুগত। ছাত্রদল ও শিবির শিক্ষার্থীদের পিকনিক ও রিসোর্টে নিয়ে গিয়ে প্রভাবিত করার চেষ্টা করলেও কমিশন কোনো দৃশ্যমান ব্যবস্থা নিচ্ছে না। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা।

বিকেল পর্যন্ত চলা এই অবস্থান কর্মসূচি থেকে নেতাকর্মীরা ঘোষণা দেন, নিরপেক্ষ কমিশন গঠন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এ সময় ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের বিভিন্ন পদের প্রার্থী ও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!