ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ ৬ জানুয়ারি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৪:২৪ পিএম

জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ ৬ জানুয়ারি
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন (২০২৫) হতে পারে আগামী ৬ জানুয়ারি।

মঙ্গলবার সকালে এক জরুরি সিন্ডিকেট সভায় সদস্যরা এ বিষয়ে নিজেদের মতামত জানান। 

সভা শেষে সিন্ডিকেট সদস্য অধ্যাপক বেলাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করায় জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভোটগ্রহণের দিন সকালে এমন সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। 

ফলে নির্বাচনের নতুন তারিখ ও পরবর্তী করণীয় নির্ধারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় সিন্ডিকেট সভায় বসে। পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো এই নির্বাচনে অংশ নিতে সকাল থেকেই শিক্ষার্থীরা দলে দলে কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান।

এএন 

Link copied!