ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আগামী ৬ জানুয়ারি জকসু নির্বাচন, প্রশাসনের নতুন নির্দেশনা

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

জানুয়ারি ১, ২০২৬, ০৫:২৯ পিএম

আগামী ৬ জানুয়ারি জকসু নির্বাচন, প্রশাসনের নতুন নির্দেশনা

আগামী ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নতুন নির্দেশনা দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামী ০৬ জানুয়ারি, ২০২৬ তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

জকসু নির্বাচনের জন্য আগামী ৪ থেকে ৬ জানুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থাকা এবং কোনো ধরনের ছুটির আবেদন না করার জন্য বলা হলো। 

এছাড়া এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট ও বিভাগের শিক্ষা সফরের সময়সূচি না রাখার জন্য অনুরোধ করা হলো।”

আরও বলা হয়, “সকল অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগের চেয়ারম্যান ও দপ্তর প্রধানগণকে বিষয়টি নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

ইএইচ

Link copied!