ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চূড়ান্ত ফলাফলের অপেক্ষা

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

জানুয়ারি ৬, ২০২৬, ০৫:৪৮ পিএম

জকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চূড়ান্ত ফলাফলের অপেক্ষা

দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই ভোট উৎসবে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। ভোটগ্রহণ শেষে এখন কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হয়েছে ভোট গণনার কাজ।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্যে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের হল ও বিভাগগুলোতে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে ব্যাপক ভোট পড়েছে; যেখানে ১২০০ ভোটারের মধ্যে ৯৬৪ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন।

বিভাগভিত্তিক ভোটের চিত্র

ব্যবসায় শিক্ষা অনুষদে একাউন্টিং বিভাগের ৩১৭ নম্বর রুমে ৪৮৮ ভোটারের মধ্যে ৩৬৪ জন এবং ৩১৬ নম্বর রুমে ৪৭৫ ভোটারের মধ্যে ৩৭৭ জন ভোট দিয়েছেন। মার্কেটিং বিভাগে ৬০২ জনের মধ্যে ৪০৮ জন এবং ফিন্যান্স বিভাগে ৬১৬ ভোটারের মধ্যে ৩৯৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজবিজ্ঞান বিভাগে ৪৭৩ জনের মধ্যে ৩২৯ জন, সাংবাদিকতা বিভাগে ৪৬৯ জনের মধ্যে ৩৩৮ জন এবং লোকপ্রশাসন বিভাগে ৪৬৪ জনের মধ্যে ২৮৫ জন ভোট দিয়েছেন। 

এছাড়া অর্থনীতি বিভাগে ৩২৭ জন এবং সমাজকর্ম বিভাগে ৩১৬ জন শিক্ষার্থী ভোট প্রদান করেছেন।

কলা অনুষদে বাংলা বিভাগে ৪৭৯ ভোটারের মধ্যে ৩৬৪ জন এবং ইতিহাস বিভাগে ৪৮৫ ভোটারের মধ্যে ৩৬০ জন ভোট দিয়েছেন। ইসলামিক স্টাডিজ বিভাগে ৪৩৮ ভোটারের মধ্যে ২৯২ জন এবং দর্শন বিভাগে ৪৪৪ ভোটারের মধ্যে ২৯৪ জন ভোট দিয়েছেন।

বিজ্ঞান অনুষদ ও অন্যান্য বিভাগে কাস্টিং ভোটের হার ছিল সন্তোষজনক। গণিত বিভাগে ৫২৫ ভোটারের মধ্যে ৩২৫ জন, রসায়ন বিভাগে ৫৩৫ ভোটারের মধ্যে ৩৪৭ জন এবং মাইক্রোবায়োলজি বিভাগে ২৮০ ভোটারের মধ্যে ১৪৪ জন ভোট দিয়েছেন। 

আইন বিভাগে ৫২৬ জনের মধ্যে ৪৩০ জন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৪১২ জনের মধ্যে ৩২০ জন ভোট দিয়েছেন।

চারুকলা অনুষদের ড্রয়িং, পেইন্টিং ও প্রিন্ট মেকিং বিভাগে ২৯০ ভোটারের মধ্যে ১৬৫ জন এবং মনোবিজ্ঞানসহ চারুকলার অন্যান্য বিভাগে ১৬৮ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। এছাড়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ১৬৯ ভোটারের মধ্যে ১০০ জন ভোট দিয়েছেন।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ভোট গণনা শেষে আজ রাতেই ফলাফল ঘোষণা করা হবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 

উল্লেখ্য, দীর্ঘ সময় পর এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে এখন টানটান উত্তেজনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।

ইএইচ

Link copied!