ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

জানুয়ারি ৬, ২০২৬, ০৭:২২ পিএম

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটার উপস্থিতির হার প্রায় ৬৫ শতাংশ। এছাড়া হল সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ শতাংশ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এই তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ। এসময় ভোট গণনা শুরুরও ঘোষণা দেয় নির্বাচন কমিশন। 

ভোট গণনার বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, “আমরা এখনই ভোট গণনার কাজ শুরু করব। প্রথমে ব্যালট পেপার ম্যানুয়ালি স্ক্রিনিং করে দেখা হবে ব্যালটে ক্রস চিহ্ন ছাড়া অন্য কোনো চিহ্ন আছে কি না। ক্রস ছাড়া অন্য কোনো চিহ্ন কোনো প্রার্থীর নামের পাশে থাকলে ওই পদের ভোটটি বাতিল হবে।”

এর আগে, সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। তবে নির্ধারিত সময়ের পরও অর্থনীতি ও ইসলামিক স্টাডিজসহ বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এসব ভোটার নির্ধারিত সময়ের পরও ভোট প্রদান করেছেন।

ভোটগ্রহণ শেষে সব কেন্দ্রের ভোট শেষ হওয়া ব্যালট বক্স আনা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে তথা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে। ভোট গণনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে।

উল্লেখ্য, আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণে ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৬৪৯ জন ভোটার ছিল। ওএমআর মেশিনে ভোট গণনা শেষে আজ ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

ইএইচ

Link copied!