ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

জুলাই আন্দোলনে গুম হওয়া নূর নবী হলেন জকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৬, ০১:৫৭ পিএম

জুলাই আন্দোলনে গুম হওয়া নূর নবী হলেন জকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক

জুলাই গণঅভ্যুত্থানের সময় গ্রেপ্তার ও গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক নূর নবী জকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদে জয় পেয়েছেন।

বৃহস্পতিবার সকালে জকসু নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশের পর তথ্য বিশ্লেষণে এই ফলাফল জানা গেছে।

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদে ৫ হাজার ৪০০ ভোট পেয়ে তিনি জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের অনিক কুমার দাস পেয়েছেন ৪ হাজার ৬৯৯ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৭০১ ভোট।

জয় পাওয়ার পর নূর নবী বলেন, "শিক্ষার্থীরা জুলাইয়ের আত্মত্যাগের প্রতি সম্মান রেখেই আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছে। আমি সকল শিক্ষার্থীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জুলাইয়ের চেতনাকে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাকস্বাধীনতা এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার জন্য কাজ করে যাব।"

নূর নবীকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ডিবি গ্রেপ্তার করে তিন দিন গুম করে রাখে। পরে ২২ জুলাই মামলা দায়ের করে তাকে আদালতে হাজির করা হয়। দীর্ঘ কারাভোগের পর ৭ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

প্রসঙ্গত, জকসুতে ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএস পদসহ ১৬টি পদে জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। এ ছাড়া ছাত্রদল সমর্থিত প্যানেল ৪টি পদে এবং স্বতন্ত্র প্রার্থী ১টি পদে জয় পেয়েছে।

ইএইচ

Link copied!