ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জকসু হল সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:৩৪ পিএম

জকসু হল সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের জকসুর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জকসু হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করেন হল প্রভোস্ট। এর মাধ্যমে জবির হল সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 

বিকাল চারটার দিকে হলের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়ে সন্ধ্যা ছয়টায় শেষ হয়।

এ সভায় জকসুর (হল সংসদ) প্রতিনিধিদের সবার কাজ, ছাত্র সংসদের প্রতিনিধিদের জন্য কক্ষ বরাদ্দ ও ফান্ডিং নিয়ে আলোচনা হয়। 

সভা শেষে জকসুর হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সুমাইয়া তাবাসসুম বলেন, 'আজকে সুন্দরভাবে আমাদের প্রথম সভা হয়েছে ও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে আমাদের হলের বাজেট নিয়ে। আমরা কেন্দ্র থেকে সেভাবে বাজেট পাই না, জকসু এ জন্যই হয়েছে যাতে আমরা পর্যাপ্ত বাজেট পাই ও সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সুন্দরভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারি। পরিশেষে আমরা শিক্ষার্থীদের জন্য এমনভাবে কাজ করতে চাই যেন আমাদের সকল আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয় জকসু।'

সহ-সভাপতি (ভিপি) জান্নাতুল উম্মে তারিন বলেন, 'আলহামদুলিল্লাহ আজকে সুন্দরভাবে আমাদের প্রথম সভা সম্পন্ন হয়েছে। আমরা মোটামুটি আমাদের সব ইশতেহার ম্যামের কাছে উপস্থাপন করেছি। এখন আমাদের প্রথম কাজ কাজগুলো বাস্তবায়নের জন্য কমিটি করা এবং পর্যায়ক্রমে সবগুলো ইশতেহার বাস্তবায়ন করা। দ্বিতীয় কাজ আমাদের অফিস নেই সেটা নিয়ে কাজ করা। এ ছাড়া আমাদের হলের জন্য আলাদা কোনো তহবিল নেই। এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করা তারপরও যদি সমস্যা সমাধান না হয় সরাসরি ইউজিসিতে যাওয়া।'

এ বিষয়ে হলের প্রভোস্ট ড. আঞ্জুমান আরা বলেন, 'আমরা প্রথম হল সংসদ পেয়েছি এবং ব্রিলিয়ান্ট মেয়ে পেয়েছি যারা সত্যি হলের জন্য কাজ করতে চায় বলে নির্বাচনে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি তারা কাজের মাধ্যমে দেখিয়ে দিবে তারা সত্যি হলকে ধারণ করে। তারা সমস্যাগুলো বের করে ও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আমাদের জানাবে, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট উপস্থাপন করব।'

ইএইচ

Link copied!