ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

হাবিপ্রবির ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:৩৮ পিএম

হাবিপ্রবির ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। 

সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিনটি শিফটে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। 

এ সময় আরও সাথে ছিলেন, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম।

পরিদর্শন শেষে ভাইস চ্যান্সেলর বলেন, ভর্তি পরীক্ষার সার্বিক আয়োজন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভর্তি পরীক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকদের যেন কোনো প্রকার ভোগান্তি না হয় সেদিকে আমরা গুরুত্ব দিয়েছি। পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা, ওয়াশরুম, মেডিকেল সুবিধা, অসুস্থ বা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা এবং সিট প্ল্যানসহ বিস্তারিত রোড ম্যাপ টাঙিয়ে দেওয়া সহ বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে ভাইস চ্যান্সেলর দেশের বিভিন্ন জেলা থেকে আগত অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

আজকের ‘এ’ ইউনিটের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ২৭৫ জন, উপস্থিতির হার শতকরা ৮১ ভাগ। এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চিত্রাঙ্কন ও আলপনা এঁকেছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

উল্লেখ্য, এ বছর ১৭৯৫টি আসনের বিপরীতে ৯৪ হাজার ২৭৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

ইএইচ

Link copied!