ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ইবিতে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও এক্রিডিটেশন শীর্ষক সেমিনার 

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:২১ পিএম

ইবিতে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও এক্রিডিটেশন শীর্ষক সেমিনার 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উচ্চশিক্ষার গুনগত মানোন্নয়ন নিশ্চিতকরণ ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  
 
সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির আইকিউএসির সেমিনার কক্ষে এ  কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদীয় ডিন, হল প্রভোস্ট এবং বিভাগীয় প্রধানসহ প্রায় দেড় শতাধিক শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 
কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপনা ও সভাপতিত্ব করেন বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের সদস্য ড. এস. এম. কবির। এসময় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাজিমুদ্দিন। ইউজিসির অর্থায়নে হিট প্রকল্পের আওতায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) ও আইকিউএসি 'র যৌথ উদ্যাগে এ কর্মশালা আয়োজন করা হয়। 

কর্মশালায় অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক, প্রশাসনিক ও গবেষণামূলক বিষয় নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং শৃঙ্খলাপূর্ণ প্রশাসনিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও অনুষদ ও শিক্ষার্থী সক্ষমতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, সিলেবাস ও কোর্স মানের নিশ্চয়তা, এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতাকে অগ্রাধিকার দেন। একাডেমিক এক্রিডিটেশন প্রক্রিয়ার ধারাবাহিকতা এবং নতুন শিক্ষাগত উদ্যোগ গ্রহণেও সিদ্ধান্ত নেওয়া হয়।

উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নসুরুল্লাহ এবং বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের সচিব অধ্যাপক এ.কে. এম. মনিরুল ইসলাম অংশ নেন।

জেএইচআর

Link copied!