ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঙলা কলেজে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বিজয়ীদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১১, ২০২৬, ১০:৩৭ পিএম

বাঙলা কলেজে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বিজয়ীদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান

শিক্ষার্থীদের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ ছড়িয়ে দিতে রাজধানীর সরকারি বাঙলা কলেজ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সীরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

বুধবার সকালে মিরপুরের পাইকপাড়ায় আয়োজিত এই অনুষ্ঠানে দুই ক্যাটাগরিতে ১০ জন বিজয়ীর হাতে মোট ৩০ হাজার টাকা এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি আবু তাহের। তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য এক অনন্য আদর্শ। তরুণ প্রজন্ম যদি সীরাত চর্চার মাধ্যমে নৈতিক শিক্ষা অর্জন করে, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর পশ্চিমের সেক্রেটারি মুহিবুল্লাহ আল হুসাইনী এবং বাঙলা কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাইফুর রহমান সাকিব।

প্রতিযোগিতায় উচ্চমাধ্যমিক বিভাগে প্রথম স্থান অর্জন করেন মানবিক বিভাগের আব্দুল্লাহ আল মামুন। স্নাতক বিভাগে প্রথম হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাফসান। 

বিজয়ীরা জানান, এই আয়োজনের মাধ্যমে তারা প্রিয় নবীজির জীবনের মানবিক ও নৈতিক দিকগুলো সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পেয়েছেন।

উল্লেখ্য, এর আগে মহানবী (সা.) এর জীবনের ওপর ১০০ নম্বরের একটি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেখান থেকেই মেধার ভিত্তিতে দুই বিভাগে সেরা ১০ জনকে নির্বাচন করা হয়। অনুষ্ঠানে কলেজ শাখার সেক্রেটারি আরিফ বিল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!