ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৫, ২০২৬, ১১:১৬ পিএম

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

সাভারের ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার বিকেলে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহত ছাত্রীর নাম শারমিন জাহান। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। শারমিন তাঁর স্বামী ফাহিম আল হাসানের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

নিহতের স্বামীর ভাষ্য অনুযায়ী, দুপুরে তিনি বাসায় ছিলেন না। দুপুর আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফিরে তিনি দেখতে পান যে প্রধান দরজা বাইরে থেকে বন্ধ। পরবর্তীতে বিকল্প উপায়ে ঘরের ভেতরে প্রবেশ করে তিনি মেঝেতে শারমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। শারমিনের মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল। বাসার মালিক ও প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি অফিসার ইউসুফ আলী জানান, শারমিনকে বিকেল সোয়া ৫টার দিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। তিনি বলেন, “আমরা বিষয়টি অবগত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে ঘটনার সঠিক ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য।”

জেএইচআর

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ইতিমধ্যে ঘটনার ছায়া তদন্ত শুরু করেছে।

Link copied!