ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
শিক্ষা প্রতিমন্ত্রী

জরাজীর্ণ প্রাথমিক স্কুল সংস্কারে বড় প্রকল্প আসছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ১২:৩৮ পিএম

জরাজীর্ণ প্রাথমিক স্কুল সংস্কারে বড় প্রকল্প আসছে

সারা দেশের জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলোর সংস্কারে বড় ধরনের প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থা থেকে কোচিং বাণিজ্য নির্মূল করতে সরকারের নানামুখী পদক্ষেপের কথাও জানান তিনি।

শনিবার রাজধানীর ডেমরা এলাকায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে কি না, তা সরাসরি পর্যবেক্ষণ করতেই তিনি কেন্দ্র পরিদর্শনে এসেছেন। দেশের অনেক প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যা শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে। এসব স্কুল চিহ্নিত করে সেগুলোর সংস্কার ও আধুনিকায়নের জন্য সরকার একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। খুব দ্রুতই এর বাস্তবায়ন শুরু হবে।

তিনি আরও উল্লেখ করেন, সরকার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বদ্ধপরিকর এবং বৃত্তি পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এম জি

Link copied!