ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

শিক্ষার্থীরা রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধের সিদ্ধান্ত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৭, ২০২৬, ০৫:৩৭ পিএম

শিক্ষার্থীরা রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধের সিদ্ধান্ত
সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মানোন্নয়নে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পড়ার দক্ষতা এবং গণিতের মৌলিক চারটি অপারেশন- যোগ, বিয়োগ, গুণ ও ভাগ, আয়ত্ত করতে হবে। লক্ষ্য পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের প্রশাসনিক জবাবদিহিতার আওতায় আনা হতে পারে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠকে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সেখানে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত লক্ষ্য নির্ধারণ করা হয়।

নির্দেশনা অনুযায়ী, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পাঠে দক্ষতা অর্জন, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতের মৌলিক হিসাব-নিকাশে পারদর্শী হওয়া এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পড়ার সক্ষমতা উন্নত করার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়মিত অনুশীলনের মাধ্যমে শ্রেণিভিত্তিক ফলাফল শতভাগ উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া প্রতিদিন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠ্যবই থেকে নিয়মিত পড়া করানো এবং মৌলিক গণিত চর্চা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যালয় পর্যায়ে এ বিষয়ে কর্মপরিকল্পনা তৈরি করে নির্ধারিত সময়ের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে বলা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, মাঠপর্যায়ে এসব নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত না হলে সংশ্লিষ্ট বিদ্যালয় ও শিক্ষকদের কার্যক্রম মূল্যায়নের আওতায় আনা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, দেশের প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা পরবর্তী স্তরের শিক্ষার জন্য প্রস্তুত হতে পারে।

এএন

Link copied!