ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসে জাবিকে হারিয়ে রুয়েট নারী দলের জয়

রুয়েট প্রতিনিধি

রুয়েট প্রতিনিধি

মে ৭, ২০২৬, ০৯:৩৬ পিএম

আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসে জাবিকে হারিয়ে রুয়েট নারী দলের জয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬ এ দাপুটে জয় পেয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নারী দল।

বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধনী দিনে টেবিল টেনিস (ছাত্রী) বিভাগের গ্রুপ পর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৩-০ সেটে পরাজিত করে এই জয় ছিনিয়ে নেয় তারা।

বিজয়ী রুয়েট নারী দলের সদস্যরা হলেন- যন্ত্রকৌশল বিভাগের মোছা: রুমানা হক একা (২০২১-২২ শিক্ষাবর্ষ), কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের মোসা. ইসরাত জাহান (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) এবং মেহেরিন জারিন অরন্তি (২০২৪-২৫ শিক্ষাবর্ষ)। খেলায় রুমানা হক একা ও মেহেরিন জারিন অরন্তির দুর্দান্ত নৈপুণ্যে সহজেই জয় নিশ্চিত হয়।

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। রুয়েটের পক্ষ থেকে ব্যাডমিন্টন (ছাত্র), টেবিল টেনিস (ছাত্র) এবং টেবিল টেনিস (ছাত্রী) বিভাগে বিভিন্ন বর্ষের মোট ১১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার বাকৃবি জিমনেসিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার সভাপতি অধ্যাপক ড. মো. শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের কনভেনর অধ্যাপক ড. মো. রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল হক সজল।

আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও নেতৃত্বগুণ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

জেএইচআর

Link copied!