ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্কুল ফিডিং নিয়ে অনিয়ম সহ্য করা হবে না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৩:১৫ পিএম

স্কুল ফিডিং নিয়ে অনিয়ম সহ্য করা হবে না

স্কুল ফিডিং বা মিড-ডে মিল কর্মসূচিতে শিশুদের জন্য সরবরাহকৃত খাবারের মান ও পুষ্টি নিয়ে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার রাজধানীর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, শিশুদের পুষ্টি ও ভবিষ্যৎ সুরক্ষায় সরকার কঠোরভাবে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই কর্মসূচিকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের ১৫১টি উপজেলায় প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে স্কুল ফিডিং কার্যক্রম চলছে। এত বড় প্রকল্পে স্বচ্ছতা ও মান বজায় না থাকলে তা সরকার ও সংশ্লিষ্টদের জন্য বিব্রতকর হবে।

তিনি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে বলেন, ব্যবসা-বান্ধব পরিবেশ থাকলেও শিশুদের খাবারের মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। শর্ত মানতে ব্যর্থ হলে ভবিষ্যতে তাদের কার্যক্রম থেকে বাদ দেওয়া হবে।

কর্মসূচি আরও কার্যকর করতে তিনি খাদ্য উৎপাদন থেকে বিদ্যালয়ে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ার ডিজিটাল ট্র্যাকিং, মান নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ নিয়োগ এবং স্থানীয় উৎস থেকে সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেন। সময়মতো খাবার পৌঁছানো ও নিয়মিত তদারকিও জোরদার করার কথা বলেন তিনি।

সভায় সরবরাহকারীরা মাঠপর্যায়ের নানা সমস্যা তুলে ধরলে প্রতিমন্ত্রী শিক্ষক ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন। তিনি জানান, এটি একটি পাইলট প্রকল্প, যার অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে সারা দেশে আরও বিস্তৃত করা হবে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!