ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

বাকৃবির কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান স্থগিত

বাকৃবি প্রতিনিধি

বাকৃবি প্রতিনিধি

জুলাই ৫, ২০২৬, ১১:০২ এএম

বাকৃবির কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান স্থগিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ জুলাই সকাল ৯টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানের নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

তবে অনুষদভিত্তিক ও আবাসিক হলগুলোর ওরিয়েন্টেশন অনুষ্ঠান পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আগামী ৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বর্ষের সব ক্লাস ও পরীক্ষাও পূর্বঘোষিত সূচি অনুযায়ী চলবে।

এম জি
 

Link copied!