ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

তেহরানে খামেনির প্রথম জানাজা সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ১২:১০ পিএম

তেহরানে খামেনির প্রথম জানাজা সম্পন্ন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার চার মাসেরও বেশি সময় পর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে) তেহরানের কেন্দ্রীয় মসজিদে জানাজা সম্পন্ন হয়।

জানাজার নামাজে ইমামতি করেন প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি তাবরিজি। এর আগে শনিবার (৪ জুলাই) জানানো হয়, খামেনির ছেলে মোজতবা খামেনি তার বাবার জানাজার নামাজে ইমামতি করবেন না।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জানাজাকে কেন্দ্র করে শুক্রবার (৩ জুলাই) থেকেই তেহরানের কেন্দ্রীয় মসজিদ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয়। ইরানের দাবি অনুযায়ী, ওই যুদ্ধের প্রথম দিনেই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

নিহতের চার মাস পর তার দাফন প্রক্রিয়া শুরু করেছে ইরান সরকার। এ উপলক্ষে দেশজুড়ে নয় দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শেষ বিদায় জানাতে বিশাল শোভাযাত্রারও আয়োজন করা হয়েছে।

এর আগে শুক্রবার থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হয়। সেখানে হাজারো মানুষ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।

এম জি
 

Link copied!