ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬
জুলাই আন্দোলন অবমাননা

আনিস আলমগীর, সোমা ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে জিডি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ১০:৪৩ এএম

আনিস আলমগীর, সোমা ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে জিডি

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর এবং আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন-চ্যানেল আইয়ের উপস্থাপিকা সোমা ইসলাম, আইনজীবী ও মডেল জান্নাতুল পিয়া, সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোমিন মেহেদী, সাংবাদিক আনিস আলমগীর, মারিয়া কিসপট্টা এবং অভিনেত্রী শামীমা তুষ্টি।

শনিবার (৪ জুলাই) রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠন লিখিত অভিযোগ জমা দিয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগকারী রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য মিল্লাত হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ৩ জুলাই বিকেল ৪টার দিকে শাহবাগের হাদী চত্বরে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি বক্তব্য ও ভিডিও তাদের নজরে আসে। পরে সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দাখিল করা হয়।

লিখিত অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং টকশোতে জুলাই আন্দোলন, আন্দোলনে অংশগ্রহণকারীদের পাশাপাশি শহীদ ও আহতদের নিয়ে আপত্তিকর, বিভ্রান্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। এছাড়া আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, অপপ্রচার চালানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে।

অভিযোগে উল্লিখিত ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

এম জি
 

Link copied!