ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

মাভাবিপ্রবির নতুন প্রক্টর ড. মনির মোর্শেদ

বিজয় সরকার, মাভাবিপ্রবি

বিজয় সরকার, মাভাবিপ্রবি

জুলাই ৬, ২০২৬, ০১:২২ পিএম

মাভাবিপ্রবির নতুন প্রক্টর ড. মনির মোর্শেদ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. সাজ্জাদ ওয়াহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. মনির মোর্শেদকে যোগদানের তারিখ থেকে ৫ জুলাই ২০২৬ হতে পরবর্তী তিন (৩) বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, ‘শিক্ষাঙ্গনের মূল চালিকাশক্তি হলো সাধারণ শিক্ষার্থীরা। প্রক্টরিয়াল বডির মূল লক্ষ্য কেবল শৃঙ্খলা রক্ষা করা নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন এবং ভয়হীন ক্যাম্পাস নিশ্চিত করা।’

এর আগে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন এফটিএনএস বিভাগের মো. নান্নুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, অধ্যাপক ড. মনির মোর্শেদের নেতৃত্বে ক্যাম্পাসে শৃঙ্খলা, নিরাপত্তা ও শিক্ষার অনুকূল পরিবেশ আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে।

এএন

Link copied!