ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০১:২৪ পিএম

প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ট্যালেন্টপুল ও সাধারণ- দুই শ্রেণিতে মিলিয়ে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। রোববার দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। ফল প্রকাশের মধ্য দিয়ে সারা দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকের অপেক্ষার অবসান হলো।

প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, ফলাফল এখন অনলাইন এবং মোবাইল এসএমএস- দুই মাধ্যমেই দেখা যাচ্ছে। অনলাইনে ফল জানতে আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিতে হবে। এছাড়া টেলিটক নম্বর থেকে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালেও ফলাফল পাওয়া যাবে।

এবারের ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী। বাকি শিক্ষার্থীরা সাধারণ বৃত্তির আওতায় এসেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমান বৃত্তির হার অনুসারে ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা ও বার্ষিক এককালীন ২২৫ টাকা করে পাবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আশা করছে, এ বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং প্রাথমিক স্তরে মেধাবিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

এএন

Link copied!