ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১১, ২০২৬, ০৬:০৩ পিএম

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৬ জুলাই পর্যন্ত নির্ধারিত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

মাহদী আমিন আরও জানান, দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিটি মন্ত্রণালয় নিজ নিজ দায়িত্ব পালন করছে।

এছাড়া দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

এম জি

Link copied!