ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল সংশোধন করল ইসি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৫, ০৬:৪৬ পিএম

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল সংশোধন করল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্যে সংশোধন এনে শনিবার একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই সংশোধিত প্রজ্ঞাপনে মূলত মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

পূর্বে আপিল দায়েরের তারিখ ছিল ৫ থেকে ১১ জানুয়ারি (সোমবার থেকে রোববার)। সংশোধিত তফসিল অনুযায়ী, প্রার্থী বা সংশ্লিষ্ট পক্ষকে আগামী ৫ থেকে ৯ জানুয়ারি (সোমবার থেকে শুক্রবার) বা ২১ থেকে ২৫ পৌষের মধ্যে আপিল দায়ের করতে হবে।

আপিল নিষ্পত্তির আগের নির্ধারিত তারিখ ছিল ১২ থেকে ১৮ জানুয়ারি (সোমবার থেকে রোববার)। এটি পরিবর্তন করে এখন ১০ থেকে ১৮ জানুয়ারি (শনিবার থেকে রোববার) বা ২৬ পৌষ থেকে ৪ মাঘ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।

গত ১১ ডিসেম্বর প্রকাশিত গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠায় উল্লিখিত সংবিধানের ১২৩ অনুচ্ছেদ সংক্রান্ত কিছু শব্দ ও চিহ্ন বিলুপ্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুসারে অর্পিত ক্ষমতাবলে এই সংশোধনী আনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আরও সুশৃঙ্খল ও আইনানুগ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

জেএইচআর

Link copied!