ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আমিরাতে আগামীকাল থেকে মধ্যাহ্ন বিরতি শুরু

সামসুর রহমান সোহেল, সংযুক্ত আরব আমিরাত

সামসুর রহমান সোহেল, সংযুক্ত আরব আমিরাত

জুন ১৪, ২০২৩, ০৯:২৪ পিএম

আমিরাতে আগামীকাল থেকে মধ্যাহ্ন বিরতি শুরু

প্রতি বছরের ন্যায় এবারও সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুন) থেকে শুরু হবে মধ্যাহ্ন বিরতি।

দেশটির শ্রম নীতির অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করেছে মানব সম্পদ মন্ত্রণালয়। 
মানব সম্পদ মন্ত্রী নাসের বিন থালি আল হামলি এক ঘোষণা পত্রে বলেন, প্রতি বছর যখন সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে তখন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে বিগত ১৭ বছর থেকে মধ্যাহ্ন বিরতি চলে আসছে।

মানব সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী চলতি মাসের ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তিন মাস দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি থাকবে।

এ আইন অমান্যকারী কোম্পানিকে ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা ও লাইসেন্স বাতিলের মতো শাস্তি দেওয়া হবে। পাশাপাশি শ্রমিকের বেলায় ৫ হাজার দিরহাম জরিমানার আইন রাখা হয়েছে।

আরএস

Link copied!