ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

‘রুস্তম নাপিত’-এ মিশু সাব্বির তাসনুভা তিশা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২২, ০১:২৮ এএম

‘রুস্তম নাপিত’-এ  মিশু সাব্বির তাসনুভা তিশা

বিহারি পট্টির ডাকসাইটে নাপিত রুস্তম। আর তার বাতিক হলো সর্বদা চুল-দাড়ি কাটা। মানে লম্বা লম্বা চুল এবং দাড়িওয়ালা কাউকে দেখলেই তার হাত থেকে আর নিস্তার নেই। কোনো না কোনো উপায়ে সে তার চুল-দাড়ি কেটে দেবেই। এমনই এক চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির।

অন্যদিকে মোতালেবের গ্রামের বাড়ির মেয়ে পারুল। অনেক সুন্দরী এই মেয়েকে দেখেন রুস্তম। পারুল চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা।

পরীর মতো এই সুন্দরী মেয়েকে রুস্তম দেখার পর কাহিনি অন্যদিকে মোড় নেয়। এমিনেন্স বিজনেস মার্টের ব্যানারে এবং ডি ফর ড্রামা নামের ইউটিউব চ্যানেলের জন্য এ নাটকে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির ও তাসনুভা তিশা।

মেজবাউর রহমান সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অলোক হাসান। প্রযোজনা করেছেন জিসান ফাহিম। এমিনেন্স বিজনেস মার্টের ব্যানারে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, আনোয়ার হোসেন প্রমুখ।

নাটকটি তৈরির সার্বিক তত্ত্বাবধান করেছে দ্য ডিজিটাল গ্রাউন্ড। ডি ফর ড্রামা নামের ইউটিউব চ্যানেলে আগামী ১৭ নভেম্বর নাটকটি দর্শক দেখতে পাবেন।
 

Link copied!