ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

একই মঞ্চে গান গেয়ে গর্বিত স্বপ্নীল

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

ডিসেম্বর ৮, ২০২২, ০১:১৪ এএম

একই মঞ্চে গান গেয়ে গর্বিত স্বপ্নীল

রেজওয়ানা চৌধুরী বন্যা, বাংলাদেশের নন্দিত রবীন্দ্র সঙ্গীত শিল্পী। অন্যদিকে আঁঁখি আলমগীর এমনই একজন সঙ্গীতশিল্পী যার বছরজুড়ে সবচেয়ে বেশি স্টেজ শো থাকে। স্টেজ শোতে অপ্রতিদ্বন্দ্বীও বলা হয়ে থাকে তাকে।

এই দুজন শিল্পীর সঙ্গে একই অনুষ্ঠানে একই মঞ্চে গান গাইবার সুযোগ পেয়েছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় বিশেষত রবীন্দ্র সঙ্গীত শিল্পী স্বপ্নীল সজীব। যিনি তার মেধা ও গানের কণ্ঠের মাধুর্যতা দিয়ে শ্রোতা দর্শকদের বিগত বেশ কয়েক বছর যাবতই মুগ্ধ করে আসছেন।

সম্প্রতি রাজধানীর বনানী শেরাটনে একটি প্রতিষ্ঠানের আয়োজেন সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে প্রথমেই গান গাইতে মঞ্চে উঠেন স্বপ্নীল সজীব। তিনি তিনটি গান পরিবেশন করেন। এরপর মঞ্চে উঠেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনিও চারটি গান পরিবেশন করেন।

সর্বশেষ মঞ্চে উঠেন আঁঁখি আলমগীর। তিনিও টানা বেশ কয়েকটি গান পরিবেশন করেন। আঁঁখি আলমগীরের সঙ্গে ‘জল পড়ে পাতা নড়ে’ গানটির সাথে স্বপ্নীল সজীবও গেয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন। আঁঁখি আলমগীর যতক্ষণ মঞ্চে ছিলেন ততক্ষণই যেন শ্রোতা দর্শকের মধ্যে একটা অন্যরকম ভালোলাগা কাজ করছিল।

রেজওয়ানা চৌধুরী বন্যা ও আঁঁখি আলমগীরের সঙ্গে গান করা প্রসঙ্গে স্বপ্নীল সজীব বলেন, ‘এ আমার পরম সৌভাগ্য যে বন্যা আপা এবং আঁঁখি আপার সঙ্গে আমি একই অনুষ্ঠানে গান গাইবার সুযোগ পেয়েছি।

এর আগে আঁঁখি আপার সঙ্গে দেশে এবং দেশের বাইরেও একই অনুষ্ঠানে গান গাইবার সুযোগ হয়েছে আমার। কিন্তু দুজনের সঙ্গে একই মঞ্চে গান গাইবার সৌভাগ্য হবে, ভাবিনি কখনো।

বন্যা আপা আমাকে যেমন ভীষণ স্নেহ করেন, আঁঁখি আপাও আমাকে অনেক আদর করেন। সেদিনের অনুষ্ঠানে দুজনের সান্নিধ্যে এসে আমার ভীষণ ভালো লেগেছে। বিশেষত আঁঁখি আপা আমাকে এর আগেও মঞ্চে তার সঙ্গে গাইবার সুযোগ করে দিয়েছেন, এবারও দিয়েছেন।

এতে আমি সত্যি ভীষণ গর্ববোধ করি। আঁঁখি আপার প্রতি সবসময়ই অনেক শ্রদ্ধা, ভালোবাসা। কিছুদিন আগে আমার জন্মদিনটিতেও তিনি উপস্থিত হয়ে দিনটিকে বিশেষভাবে আলোকিত করেছিলেন। তিনি আসলে অন্যরকম, তিনি অনন্যা। তার জন্য সবসময় দোয়া রইল।’

এদিকে স্বপ্নীল সজীব কলকাতা যাচ্ছেন। সেখানে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনসহ আরও চার-পাঁচটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন তিনি।

 

Link copied!