ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

চলচ্চিত্র শিল্পীদের বনভোজনে রয়েছেন চলে যাওয়া তারকারাও

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৪, ২০২৩, ০২:১৩ পিএম

চলচ্চিত্র শিল্পীদের বনভোজনে রয়েছেন চলে যাওয়া তারকারাও

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন চলছে। এ আয়োজনে স্বশরীরে না থেকেও রয়েছেন প্রয়াত তারকা শিল্পীরা৷ সে তালিকায় রয়েছেন নায়করাজ রাজ্জাক, কবরী, ওয়াসিম, বুলবুল আহমেদ, রোজি আফসারী, হুমায়ুন ফরীদি, খলিল, সোহেল চৌধুরী, দিতি, এটিএম শামসুজ্জামান, সালমান শাহ, মান্নারা।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল থেকেই  নরসিংদীর মাধবধীতে অবস্থিত হেরিটেজ রিসোর্টে এসে ভিড় করছেন নানা প্রজন্মের চলচ্চিত্র শিল্পীরা।

স্পটে প্রবেশ করেই চোখে পড়লো বেশ কিছু সাদাকালো ছবি। সেসব ছবিতে হারিয়ে যাওয়া এসব তারকাদের স্মরণ করেছে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটি।

এই ট্রিবিউট দিয়ে শিল্পীদের কাছে প্রশংসিত হচ্ছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণরা। অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা বলেন, আমি যে কী খুশি হয়েছি এই ছবিগুলো দেখে বলে বোঝাতে পারব না। আমি এই কমিটিকে ধন্যবাদ জানাই। যারা আজ আমাদের মাঝে নেই সেসব শিল্পীদের তারা আমাদের সামনে রেখেছে। মনে হচ্ছে তারাও আমাদের সাথে আনন্দ করছেন।

বনভোজনজুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছেন একসময় দাপিয়ে বেড়ানো তারকারা। তাদের নিয়ে অনেকে স্মৃতিচারণও করছেন।

এবি

Link copied!