ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সতর্ক করলেন প্রভা

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৩:৫৩ পিএম

সতর্ক করলেন প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের বাইরে ব্যক্তিজীবন নিয়ে সর্বদা থাকেন শিরোনামে। ব্যাপারটি নিয়ে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন নায়িকা। তাইতো কঠিন এক সিদ্ধান্ত নিলেন। জানালেন, আর থাকতে চান না সংবাদমাধ্যমের পাতায়। এখন থেকে তাকে নিয়ে সংবাদ পরিবেশন করতে চাইলে নিতে হবে অনুমতি। অন্যথায় আইনের দ্বারস্থ হবেন তিনি। এক ভিডিও বার্তায় প্রভা বলেন, ‘গত ১০ বছর ধরে কিছু মিথ্যা খবর দ্বারা আমি প্রভাবিত। এক পর্যায়ে যখন দেখলাম, বিষয়টি কোনোভাবেই সমাধান করতে পারছি না, তখন আপনাদের সঙ্গে আমার দূরত্ব আরও বেড়ে যায়। এখন আপনারা আমাকে মুঠোফোনে পান না। কিন্তু ইনস্টাগ্রামে যখন কোনো কিছু পোস্ট করি, স্ট্যাটাস দিই, তখন আপনারা সেটা নিয়েও নিউজ করেন।’

প্রভার অভিযোগ, তাকে নিয়ে অসংখ্য মিথ্যা নিউজ করা হয়েছে। যেটা তাকে মানসিকভাবে প্রভাবিত করেছে। তার কথায়, ‘আমি ভাবতাম, বিনোদন জগতে আছি, আপনিও আমাকে আপনার বোনের মতো দেখেন। কারণ, আমরা একই পরিবার। কিন্তু আমি আসলে ভুল ভেবেছি। আপনাদের মাথায় কাজ করে না যে, আপনার বোন যদি এই সেক্টরে কাজ করতেন, তাহলে তাকে আপনি আগলে রাখতেন। কিন্তু আপনারা আসলে আমাকে ওভাবে চিন্তা করতে পারেন না। যাহোক, মিথ্যা নিউজগুলো না লিখলেই পারতেন। এসব বিষয় নিয়ে মানসিকভাবে আমি খুবই প্রভাবিত।’ মিথ্যা নিউজ থেকে পরিত্রাণ পেতে নতুন এক সিদ্ধান্তের কথা জানালেন অভিনেত্রী। তার বিনীত চাওয়া, অনুমতি নিয়ে তবেই সংবাদ প্রকাশ করতে হবে। এর ব্যতিক্রম হলে আইনানুগ ব্যবস্থার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

প্রভার ভাষায়, ‘দয়া করে আমার অনুমতি ছাড়া আর কখনও আমার নিউজ করবেন না। প্রচারে আমি একদমই কমফোর্টেবল নই। আমার ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় যতটুকু তথ্য দিই, তার মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাই। আমি এরচেয়ে আরও বড়সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে চাই না। অধিকাংশ সময় আপনারা মিথ্যাটাই প্রকাশ করেন। আর মানুষ সেটাই বিশ্বাস করে। এরপরও যদি এভাবে নিউজ করেন, তাহলে হয়তো আমাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

Link copied!