ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নতুন মিউজিক ভিডিওতে মিষ্টি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ৪, ২০২৫, ০৪:৩৫ পিএম

নতুন মিউজিক ভিডিওতে মিষ্টি

মডেল ও অভিনেত্রী প্রীতি জান্নাত মিষ্টি; নিয়মিত কাজ করছেন চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে। শিশুশিল্পী হিসেবে ২০১২ সালে মিডিয়ায় পথ চলা শুরু হয় তার। তখন একটি চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে কাজ করেন তিনি। এরপর কাজ করেছেন একাধিক একক ও ধারাবাহিক নাটকে। যা প্রচারিত হয় বিভিন্ন টেলিভিশনে। মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত দীর্ঘ ধারাবাহিক 'দিলুর গল্প'-এ নাদিয়া চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন প্রীতি। তারপর বাংলাভিশন, চ্যানেল আই, এসএ টিভি, বিটিভিসহ বিভিন্ন টেলিভিশনের প্রচারিত ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করেছেন।

বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুট, টিভি নাটক ও মিউজিক ভিডিও সমানতালে কাজ করে যাচ্ছেন লাস্যময়ী এ অভেনেত্রী।

সর্বশেষ প্রীতি জান্নাত মিষ্টি মাহতিম শাকিব ও শফিকা নাসরিন মিমুর 'উড়ু চিঠি' শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে কাজ শেষ করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন শিমুল চৌধুরী। এখন চলছে সম্পাদনার কাজ। খুব শীঘ্রই রিলিজ দেয়া হবে মিউজিক ভিডিওটি। এটি পরিচালনা করেছেন ইফতেখার এহতেশাম লেনিন। পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে।

মিউজিক ভিডিওটি প্রসঙ্গে প্রীতি জান্নাত মিষ্টি বলেন, ইফতেখার এহতেশাম লেনিন ভাইয়ের পরিচালনায় দারুন একটি টিমের সঙ্গে মিউজিক ভিডিওতে কাজ করেছি। খুব শীঘ্রই এটি রিলিজ দেয়া হবে। মাহতিম শাকিব ভাইয়া ও শফিকা নাসরিন মিমু আপু দারুন গেয়েছেন। আশা করছি মিউজিক ভিডিওটি সবার ভাল লাগবে।

উল্লেখ্য, দেশের স্বনামধন্য কয়েকটি গণমাধ্যমের মাগ্যাজিনের ফটোশুটেও অংশ নিয়েছেন প্রীতি জান্নাত মিষ্টি।

Link copied!