ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিয়েতে অনীহা শেহনাজ গিলের

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ০৫:০৮ পিএম

বিয়েতে অনীহা শেহনাজ গিলের

‘বিগ বস ১৩’ সিজনে অংশ নিয়ে পরিচিতি পান শেহনাজ গিল। ওই আসরে তার সঙ্গে পরিচয় হয়েছিল সিদ্ধার্থ শুক্লার। ‘বিগ বস’-এর ঘরেই পরস্পরের সঙ্গে নিবিড় সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। এরমধ্যেই ২০২১-এ সিদ্ধার্থের অকালমৃত্যু ঘটে, এরপর অনেকটা ভেঙে পড়েন শেহনাজ। এরপর আর কারো সঙ্গে সম্পর্কে জড়াননি।

সম্প্রতি বিয়েতে অনীহা প্রকাশ করেছেন শেহনাজ। জানিয়েছেন, কখনো হয়তো বিয়ে না-ও করতে পারেন তিনি।

‘ইক্কি কুঁড়ি’ সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তখনই কথায় কথায় ভবিষ্যৎ জীবন নিয়ে এমনটা জানান শেহনাজ। 

বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু না বললেও বিয়ে নিয়ে যে তার মনে অনেক দ্বিধা, সে কথাই সাফ জানিয়েছেন। প্রায় একই কথা বলা হয়েছে তার প্রযোজিত ‘ইক্কি কুঁড়ি’তেও। সেখানে এক নারী অনেক লড়াইয়ের পর সঠিক জীবনসঙ্গী খুঁজে পান।

তার যুক্তি, ব্যক্তিগত জীবনেও ছবির মতোই ভাবি। বিয়ে, সংসার মানে এক পুরুষের সঙ্গে আজীবন কাটানোর সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনেক বড় প্রভাব ফেলে নারীজীবনে। সঙ্গী নির্বাচন সঠিক না হলে ওই নারীর জীবন ‘নরক’ হয়ে উঠতেও পারে। তাই অনেক ভেবেচিন্তে বিয়ে বা সংসারের ক্ষেত্রে নারীর সিদ্ধান্ত নেওয়া উচিত।

পাশাপাশি এ-ও জানিয়েছেন, তিনি পক্ষপাতী নন, মানে এই নয়, তিনি বিয়ে করবেনই না! কারণ, পরিস্থিতির কারণে অনেক সময়েই অনেক সিদ্ধান্ত ভবিষ্যতে বদলে যেতে পারে।

জেএইচআর

Link copied!