ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নুরের গণ অধিকার পরিষদ থেকে নির্বাচন করবেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৯, ২০২৫, ০৭:১৯ পিএম

নুরের গণ অধিকার পরিষদ থেকে নির্বাচন করবেন হিরো আলম

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। 

তিনি গণ অধিকার পরিষদ থেকে প্রার্থী হতে পারেন বলে জানা গেছে।

বিশ্বাসযোগ্য সূত্রে জানা গেছে, হিরো আলমের সঙ্গে গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরের একাধিক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এমনকি ভিপি নুর নিজেও সম্প্রতি হিরো আলমের কার্যালয়ে গিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।

তবে বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলতে চাননি হিরো আলম। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,“সময় হলে সব জানাবো। তবে এটুকু বলতে পারি এবার আমি স্বতন্ত্র হিসেবে নয়, একটি দলের প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশ নেব। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানাতে পারব কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।”

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) এই দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দুই আসন থেকেই নির্বাচন করার কারণ জানতে চাইলে হিরো আলম বলেন,“এর আগেও আমি এই দুটি আসনে নির্বাচন করেছি। এখানকার মানুষের সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক আছে। ঢাকায় নির্বাচনের ঘোষণা দেওয়ার পর অনেকেই ফোন করে উৎসাহ দিয়েছেন। তাই সিদ্ধান্ত নিয়েছি জনগণের ভালোবাসা ও প্রত্যাশার জায়গা থেকেই দুই জায়গাতেই লড়বো।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা-১৭ আসনে এবার বেশ কয়েকজন প্রভাবশালী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপি ও আরও কয়েকটি দলের মনোনীত প্রার্থীরা।

অন্যদিকে বগুড়া-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মোশারফ হোসেনসহ একাধিক রাজনৈতিক দলের প্রার্থী লড়বেন বলে ধারণা করা হচ্ছে।

রাজনীতিতে একের পর এক চমক এনে দেওয়া হিরো আলম এবার কোন দলের হয়ে নির্বাচন করবেন তা নিয়ে এখনই রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।

ইএইচ

Link copied!