ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৪৯ পিএম

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিয়ের আশ্বাসে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

মঙ্গলবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সাদিয়া রহমান মিথিলা নামে এক নারী হিরো আলমের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে মামলা করেছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার পরোয়ানা জারির তথ্যটি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী মিথিলাকে চলচ্চিত্রে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন হিরো আলম। পরে বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়ে ২০২৫ সালের ২১ এপ্রিল তিনি হিরো আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পরবর্তীতে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোকে (পিবিআই) দায়িত্ব দেন। পিবিআই দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায়। আজ সেই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারক হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

বর্তমানে হিরো আলমের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে আদালতের এই আদেশের পর তাঁকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেএইচআর

Link copied!